হৃদয়
হৃদয় -----------হাফিজ আকাংখা থেকে সরাব না হাত বাসনা আমার সিদ্ধ না হলে ; হয় পাবে প্রাণ বন্ধুর নাগাল , নয়ত যাবে এখনও সে দেহ ছেড়ে চলে। মরলে আমার কবরটা খুঁড়ে , দেখো তুমি , গেছে অন্তরে রয়ে যেহেতু আগুন , কাফন আমার রয়েছে ধোঁয়ায় বেকার হয়ে। মুখটি ফেরাও ! হায় হায় করে উঠুক দুনিয়া ; বলুক , কী সুখ। খোলো দুটি ঠোট ; তা দেখে সকল স্ত্রীপুরুষ প্রার্থনায় বসুক। আমার ওষ্ঠাগত হল প্রাণ , এখনও হৃদয় কত কী যে চায় ! ও - দুটি ঠোটের বাসনা গেল না , এদিকে আত্মা দেহ ছেড়ে যায় । মনকে বলেছি , ‘ ছেড়ে চলে এসো , কথা শোনো , কাছে যেয়ো না কো ওর। মন বলে , তারই সাজে এই কাজ নিজের ওপর যার আছে জোর। ' পাকিয়ে রেখেছে কত শত দহ তোমার চুলের প্রতিটি বলয় ; কী করে খুলবে সেসব গ্রন্থি আমার বন্দী দীর্ণ হৃদয় ! হয়ত বা দুটি একটি ফুলেও মিলবে তোমার মুখের আদল , হরদম সেই আশায় আশায় ফুলের বাগানে হ...